iBIZ365 | আইবিজ ৩৬৫

রিফান্ড পলিসি
Biz365 গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে এবং ন্যায়সঙ্গত রিফান্ড নীতি অনুসরণ করে।


১. পেমেন্ট কাঠামো
অর্ডার নিশ্চিত করার সময় মোট চুক্তিমূল্যের ৫০% অগ্রিম প্রদান বাধ্যতামূলক।
কাজ সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট ৫০% পরিশোধযোগ্য।


২. রিফান্ডের যোগ্যতা
ক্লায়েন্ট কাজের মানে সন্তুষ্ট না হলে, কাজ হস্তান্তরের তারিখ থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে লিখিতভাবে রিফান্ডের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই–বাছাই শেষে প্রযোজ্য ক্ষেত্রে অর্থ ফেরত প্রদান করা হবে।


৩. রিফান্ড প্রদানের সময়সীমা
অনুমোদিত রিফান্ড ১৪ কর্মদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমেই প্রদান করা হবে।


৪. রিফান্ড প্রযোজ্য নয়
নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে না—
ক্লায়েন্ট কর্তৃক কাজ অনুমোদনের পর
ক্লায়েন্টের ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে
ডোমেইন, হোস্টিং, থার্ড পার্টি লাইসেন্স বা বাহ্যিক সার্ভিসের খরচ


৫. চূড়ান্ত সিদ্ধান্ত
রিফান্ড সংক্রান্ত সকল বিষয়ে Biz365–এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।


সার্বক্ষণিক গ্রাহক সেবা পেতে নিম্নে প্রদানকৃত সকল মাধ্যমে যোগাযোগ করুন :
মোবাইল নম্বর : +৮৮০১৬৭২-৫৭৮৩০১, +৮৮০১৭৪০৩৫৯৫৫৯
ইমেল : info@biz365.top, ihossain.kh@gmail.com
Facebook Page : https://www.facebook.com/biz365